​পুরান ঢাকায় দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৮:০৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৮:০৫:৪৮ অপরাহ্ন
পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজারে দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক হলুদ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আব্দুর রহমানকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাসা শ্যামবাজার এলাকায়।

ওসি মতিউর রহমান জানান, দুপুরে শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমানকে গুলি করা হয়। পরে স্থানীয়রা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়ে বিস্তারিত তদন্ত করছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :