​বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৫:৩২:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:২৭:৩৮ অপরাহ্ন
১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন দিনের জন্য জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় দিবস-২০২৫ উদযাপনের আগে প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ থাকবে। 

এছাড়াও, ১৬ ডিসেম্বর সকালে, ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার রাস্তা ধরে কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :