​তফসিলের পরদিন থেকেই মাঠে ম্যাজিস্ট্রেট, ইসির কঠোর নির্দেশনা

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৫:১৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৫:১৬:২২ অপরাহ্ন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির এক চিঠিতে জানানো হয়, তফসিল ঘোষণার পরদিন থেকে নির্বাচনের দুই দিন পর পর্যন্ত তারা মাঠে সক্রিয় থাকবেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিইসি এ এম এম নাসির উদ্দীন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। গতকালই তার ভাষণ রেকর্ড করা হয়েছে। ভাষণে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়টিতেও আলোকপাত করতে পারেন।

যদিও তথ্য সচিব জানিয়েছেন, জনগণকে ‘হ্যাঁ-না’ ভোটের বিষয়টি বোঝানো প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :