চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:৪৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:৪৭:৫২ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় পুলিশের মাস্কেট্রি অনুশীলনের সময় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় পুলিশের ফায়ারিং অনুশীলন চলাকালে একটি গুলি এসে তার বুকে লাগে বলে স্থানীয়রা জানান। গুলিবিদ্ধ বাবু শহরের সাতগাড়ী এলাকার পুরাতন পাড়ার বাসিন্দা। 

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ‘দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক রোগীকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।’ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :