আসিফ মাহমুদ যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদে?

আপলোড সময় : ১১-১২-২০২৫ ০১:০১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১২-২০২৫ ০১:০১:০৩ অপরাহ্ন
বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক সংবাদ সম্মেলনে এদিন তিনি আগের মতোই নির্বাচনের কথা তোলেন। পরে আসিফ মাহমুদের গণঅধিকারে যোগ দেওয়া নিয়ে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আসিফ মাহমুদ যাচ্ছেন না– এ খবর রটেছে বেশ কয়দিন ধরে। এবার উঠেছে গণঅধিকার পরিষদে তাঁর যোগদানের গুঞ্জন। দলটির পক্ষেও এমনই ইঙ্গিত এসেছে।

বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এক সংবাদ সম্মেলনে এদিন তিনি আগের মতোই নির্বাচনের কথা তোলেন। পরে আসিফ মাহমুদের গণঅধিকারে যোগ দেওয়া নিয়ে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান কথা বলেন।

রাশেদ খান বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করেছেন। যেহেতু গণঅভ্যুত্থানে তিনি নেতৃত্ব দিয়েছেন, সেসময় আমরা তাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি, সমন্বয় করেছি। আমাদের সাথে তার একটা সখ্যতা আছে। সেই জায়গা থেকে তিনি এখন যেহেতু রাজনীতিতে যুক্ত হতে চান, একসাথে রাজনীতি করার ব্যাপারে পজিটিভ আলোচনা আছে, চলছে। তিনি বলেন, তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি (আসিফ মাহমুদ) যদি আমাদের সাথে আসতে চান, তাহলে আমরা তাকে স্বাগত জানাব। তিনি বলেছেন, তিনি বিষয়টি দেখছেন। আমাদের মধ্যে আলোচনা–বৈঠক হয়েছে। সামনে আমরা আরও বসব। তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

উপদেষ্টার পদ ছেড়ে রাজনীতির মাঠে নামা আসিফ মাহমুদ গণঅধিকারে এলে কী ধরনের পদ পেতে পারেন– এমন প্রশ্নে রাশেদ বলেন, তিনি যেহেতু উপদেষ্টা ছিলেন, অবশ্যই তাকে সম্মানিত জায়গায় রাখা হবে। আলোচনা হয়েছে, তিনিও গণঅধিকার পরিষদের ব্যাপারে ইতিবাচক। ইতিবাচকভাবেই আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন আছে। এরই মধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :