রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) কথিত গৃহকর্মী আয়েশা লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে বোরকা পরে আয়েশা লিফটে উঠে সপ্তম তলায় যায়। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক, কাঁধে ব্যাগ ও স্কুল ড্রেস পরে ভবন থেকে বের হয়ে যায়।
নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে