​ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪২১

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৮:২৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৮:২৩:২৯ অপরাহ্ন
মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপে দেশে প্রাণহানির সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর এ পর্যন্ত রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।

নতুন করে মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। অপরজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৭২ জন রয়েছেন। ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৭৩ জন, বরিশাল বিভাগে ৬৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ৬৩ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং রংপুর বিভাগে ১ জন রোগী ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬১ দশমিক ৫ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ৫ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২৮ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৯৬ হাজার ৭৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :