​যাত্রা শুরু করলো ঢাকা নিউমার্কেট বুক-স্টেশনারী-অপটিকস-ওয়াচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৪:৩৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৬:২৯:২৫ অপরাহ্ন
ঢাকা নিউমার্কেটের বই, স্টেশনারী, অপটিকস ও ওয়াচ চত্বরের সমস্যা সমাধান এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি অ্যাসোসিয়েশন গঠন করেছেন ওই চত্বরের ব্যবসায়ীরা। সম্প্রতি গঠিত ঢাকা নিউমার্কেট বুক-স্টেশনারী-অপটিকস-ওয়াচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিচালনা কমিটির সভাপতি এইচ এম জাকারিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

গণমাধ্যমে প্রেরিত অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কার্যনির্বাহী পরিচালনা কমিটির অন্যরা হলেন- আশরাফ উদ্দিন বাবু (সহ-সভাপতি), আসিফ হাসান মল্লিক (যুগ্ম সম্পাদক), সাইদুল হক মুন (কোষাধ্যক্ষ),  মো. ইমাম মাহদি উল হক (সাংগঠনিক সম্পাদক) ও ফাহিম হাসান মল্লিক (দপ্তর সম্পাদক)। 

সাধারণ সদস্য হিসেবে রয়েছেন- মো. জুম্মা, মো. রতন, মাহবুবুল হক, মো. আবেদ, মো. ফারুক, ওমর হাসান, মো. দেলোয়ার, মো. রুমি, মো. রনি, মো. রিপন, এসএম আরিফুল হক আরিফ, মো. শাকিল, মো. রেজোয়ান, মো. টুটুল, মো. নিপু, মো. মাসুম খান, মো. মুমতাজ, মো. সুমন, মো. রিয়াজুল হাকিম ও মো. জাহাঙ্গীর আলম। 

ঢাকা নিউমার্কেট বুক-স্টেশনারী-অপটিকস-ওয়াচ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কামরুল হাসান মল্লিক। উপদেষ্টামণ্ডলীর অন্যরা হলেন- এন আই মাসুদ আহমেদ, মো. মাসুদ উল হক, মো. আজিজুল হক (জাহাঙ্গীর), এহতেশামুল হক (শামীম), তরিকুল ইসলাম, মো. ফয়সাল, এফ এম জিন্নাত আলী ও শেখ মোহম্মদ আলী।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :