সংসদ ও গণভোটের তফসিল নিয়ে বৈঠকে ইসি

আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন সংক্রান্ত প্রস্তুতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজকের বৈঠকের পরই যেকোনোদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাশাপাশি, নির্বাচন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলেও জানা গেছে।

রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের ১০তম সভা শুরু হয়। সভায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ সভা বসছে ইসি। এতে অন্য চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :