নারায়ণগঞ্জ শহরে মার্কেটে আগুন, পুড়লো ৩৫ দোকান

আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১২:২৫:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১২:২৫:১৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জ শহরের একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় মার্কেটের ৩৫টি দোকান পুড়ে গেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে শহরের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিংয়ের দোকানগুলোতে এ আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর ৪টা ৫৫ মিনিটে  আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ওই মার্কেটের সেমিপাকা ৩৫টি দোকান পুড়ে গেছে।’ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে বলা সম্ভব হবে বলে জানান তিনি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :