তিন দফা দাবি আদায়ে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। রোববার (০৭ ডিসেম্বর) থেকে পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারা দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ।
এতে বলা হয়, নৈতিকতা, মানবিকতা এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি স্থগিত করা হলো। রোববার থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।
এদিকে সহকারী শিক্ষকদের আন্দোলন চলাকালীন ভিন্ন জেলায় বদলি করা হয়েছে ৪২ জন শিক্ষককে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ বদলি আদেশ অনুমোদন দেয়। বদলিকৃতদের তালিকায় আন্দোলনের শীর্ষ পাঁচ নেতা- খায়রুন নাহার লিপি, মো. শামছুদ্দীন মাসুদ, মো. আবুল কাশেম, মো. মাহবুবর রহমান এবং মো. মনিরুজ্জামানও রয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে