বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। আজ মধ্যরাতে অথবা শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে তাঁকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা তিনটার আগে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকালের মধ্যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হবে।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা আশাবাদি। তিনি আবারও ফেরত আসবেন সবার মাঝে। যাত্রাপথে সার্বক্ষণিক চিকিৎসা নিশ্চিতের জন্য তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন।
তিনি জানান, খালেদা জিয়া যে হাসপাতালে আগে চিকিৎসা নিয়েছেন সেই হাসপাতালেই আবার তাঁকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এদিকে, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করবে কাতার। কূটনৈতিক সূত্রে জানা গেছে, কাতারের পক্ষ থেকে আজ সকালে বিএনপিকে এ তথ্য জানানো হয়েছে।
গত ১২ দিন ধরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে
খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যাঁরা
শুক্রবার লন্ডনের উদ্দেশে রওনা হতে পারেন খালেদা জিয়া
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের