​হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরনো : দ্য ডিসেন্ট

আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:০১:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:০১:৫২ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার (১ ডিসেম্বর) রাতে জানান, তারেক রহমান শিগগির দেশে ফিরবেন। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে এটি তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে সংশ্লিষ্ট। তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানিয়েছে, ভিডিওটি পুরনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকে বলছেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে। কেউ কেউ দাবি করছেন, তিনি দেশে ফিরছেন। 

কিন্তু দ্য ডিসেন্ট বলছে, ভিডিওটি চলতি বছরের জুন মাসের। সে সময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তিনি তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। ভিডিওটি তখনকার সেই মুহূর্তেই ধারণ করা।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :