ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ ডিভিশনে সঞ্চালন লাইনে কাজ করার সময় তড়িতায়িত হয়ে বিদ্যুৎকর্মী নিহতের ঘটনায় অবশেষে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন- ওই ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমান সোহাগ।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ডিপিডিসির এইচআর দপ্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার নূর কামরুন নাহার স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওই দুই প্রকৌশলীকে ডিপিডিসির নির্বাহী পরিচালকের (অ্যাডমিন এন্ড এইচ আর) দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে তাঁরা বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলে অফিস আদেশ দুটিতে জানানো হয়।
এ বিষয়ে ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) কিউ এম শফিকুল ইসলাম বলেন, দুজন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা আমি শুনেছি। ফিডার ইনচার্জ মো. রাহুলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাহুল ১৭টি ফিডারের (সঞ্চালন লাইন) দায়িত্বে রয়েছেন। কিন্তু উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে ওইদিন ওই ফিডারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করা হয়। দুর্ঘটনার দিন সোহাগ ওই ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও চালুর রাখার দায়িত্ব থাকার কারণেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, সংস্থাটির সাউথ বেল্টের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী মুহাম্মদ কামাল হোসেন গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সোমবার রাতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা যায়। এ দুর্ঘটনায় ডিপিডিসির প্রধান কার্যালয় ও বিদ্যুৎ বিভাগের গঠিত তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/একেএস/এইচএইচ/এসকে
তদন্ত প্রতিবেদন পক্ষে নিতে বাজেট ৩০ লক্ষ টাকা!
অমিত-রাহুলের সঙ্গে ফেঁসে যাচ্ছেন আরো দুই প্রকৌশলী
অমিত-রাহুল সিন্ডিকেটকে বাঁচাতে তৎপর প্রভাবশালীরা!
সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে আবারো প্রাণ গেল বিদ্যুৎকর্মীর