​২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ২.৬৮ বিলিয়ন ডলার

আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৮:২৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৮:৩৫:৫৯ অপরাহ্ন
চলতি ২০২৫-২৬ অর্থবছরে নভেম্বরের ২৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২.৬৮ বিলিয়ন মার্কিন ডলার, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩২ হাজার ৭১০ কোটি টাকা।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে  ২৬৮ কোটি ১১ লাখ মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় ৪৮ কোটি ডলার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক ধারায় আছে।  

এর আগে, গত অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সর্বাধিক রেমিট্যান্স পাঠানো দেশগুলোর শীর্ষে রয়েছে সৌদি আরব, এরপর যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :