ভয়াবহ আগুনে নিঃস্ব রাজধানীর কড়াইল বস্তির হাজারও পরিবার। পুড়ে ছাই হয়েছে অন্তত দেড় হাজার বসতঘর ও দোকানপাট। সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস বস্তিবাসীর। সামনের দিন নিয়ে শঙ্কায় তারা। কড়াইল বস্তিতে এখন শুধু হাহাকার।
শত না থাকার মাঝেও অগ্নিকাণ্ডের পূর্ব মুহুর্তে সব ছিল তাদের। এখন সম্বল বিশাল আকাশ, আর সামনে থাকা পোড়া ধ্বংসস্তূপ। সর্বস্ব হারানো এক ভূক্তভোগী বলেন, আমরা তো অসহায়, অসহায় ছাড়া আর কিছুই না। ভাত খাওয়ার প্লেট পর্যন্ত নেই, কোথায় যাব আমরা?অগ্নিকাণ্ডে স্বর্বস্ব হারিয়ে কড়াইল বস্তির বাসিন্দারা এখন টিকে থাকার লড়াইয়ে পুড়ে যাওয়া মালামাল থেকে অবশিষ্ট কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন। এক ভুক্তভোগী নারী বলেন, কিচ্ছু বাঁচাতে পারিনি। এক কাপড়ে দৌড়ে বের হয়ে আসছি।
গত মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় এই বস্তির অন্তত দেড় হাজার বসতবাড়ি ও দোকানপাট। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে ৫ সদস্যের তদন্ত কমিটি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন