​বাবা হলেন নিলয় আলমগীর

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন
বাবা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিলয়ের স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এ দম্পতির এটি প্রথম সন্তান। 

নবজাতক কন্যার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দের খবরটি জানান নিলয় আলমগীর। এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। কন্যাসন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।” এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন নিলয়। নেটিজেনদের পাশাপাশি তার সহকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—আরশ খান, কচি খন্দকারসহ অনেকে।  

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথম পরিচয় নিলয়-হৃদির। পরে পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়। ২০২১ সালের ৭ জুলাই তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :