আর্টসেলের বিরুদ্ধে রাকসু জিএস আম্মারের মামলা

আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:০৪:৩১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:০৫:৪৮ পূর্বাহ্ন
দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ পারফর্ম করার কথা ছিল। কিন্তু আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্ট বাতিলের কথা জানানো হয়।

  বিষয়টি সে সময় ক্ষুব্ধ করেছিল অনুষ্ঠানের প্রধান আয়োজক রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মো. সালাহউদ্দীন আম্মারকে। বুধবার (২৬ নভেম্বর) তিনি আর্টসেলের গায়ক লিংকন ডি কস্তা ও ম্যানেজার খাদেমুল ওয়াহাব মাহেরের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাঈদের আদালতে মামলা করেছেন। ‘৩৬ জুলাই মুক্তির উৎসবে’ অংশ না নেওয়ায় মামলায় প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ৩৬ জুলাই উদযাপনের অনুষ্ঠান ছিল গত ৫ আগস্ট। এ অনুষ্ঠানে অংশ নিতে গত ১৯ জুলাই লিংকন আর্টসেল ও খাদেমুল ওয়াহাব মাহের চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ৫ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে প্রোগ্রাম শুরুর ৫ ঘণ্টা আগে ফেসবুক পোস্টে জানানো হয়, তারা (আর্টসেল) অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না।

এতে সাধারণ শিক্ষার্থী ও মামলার বাদী সালাহউদ্দীন আম্মারের ‘১৬ লাখ টাকা ক্ষতি হয়’। ২৫ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো হলেও আর্টসেল কোনো সদুত্তর দেয়নি। অনুষ্ঠানে অংশগ্রহণ না করে তারা প্রতারণা করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন। তিনি বলেন, ‘ যেহেতু আইনি ব্যাপার যা কিছু বলার ও করার সব আমাদের আইনজীবী করবেন।’

বাংলা স্কুপ/প্রতিবেদক /এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :