জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৬:৪৪:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৬:৪৪:০৪ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে দেখতে আসেন বিএনপি মহাসচিব।

এসময় তিনি ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :