​দুদক কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দিতে হবে: প্রেস সচিব

আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৬:২০:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:০৪:০০ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এতে সংস্থাটির কর্মকর্তাদের নিয়মিত সম্পদের হিসাব দেয়ার বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

দুদক অধ্যাদেশ ছাড়াও উপদেষ্টা পরিষদ আরো তিনটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে। সেগুলো হলো, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ ২০২৫-এর সংশোধনী অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ, এবং রাজউক আইন ২০২৫-এর অনুমোদন।

প্রেস সচিব আরো জানান, সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজউকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কি না, সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া রোহিঙ্গা সংকট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ২০১৭ সাল থেকে যথাযথ পদক্ষেপ নিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থাকত। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে পরের সরকারগুলো সেসবের ফল পাবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :