আবহাওয়া অধিদপ্তর

আজকের ​ভূমিকম্পটি ছিল আফটার শক, দুঃশ্চিন্তার কিছু নেই

আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৬:০৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:৫৪:২০ অপরাহ্ন
ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি আফটার শক ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই কথা জানায় আবহাওয়া অধিদপ্তর। 

এর আগে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলের মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ভূকম্পনটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।  

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বিবিসি বাংলাকে বলেন, সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটার শক এটি। এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।

সম্প্রতি দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চার বার ভূ-কম্পন অনুভূত হয়।

শুক্রবার (২১ নভেম্বর) নরসিংদী জেলায় উৎপত্তি হওয়া পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে ঢাকাসহ তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু এবং চার শতাধিক মানুষ আহত হন।

পরদিন শনিবার (২২ নভেম্বর) সকালে একবার এবং সন্ধ্যায় অল্প সময়ের ব্যবধানে দুই বার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশপাশের এলাকায়।

সূত্র : বিবিসি বাংলা

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

​ঢাকায় ফের ভূমিকম্প

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :