অভিযোগকারী নারীকে চেনেন না আলী রীয়াজ: প্রেস উইং

আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১২:০৩:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১১:২২:৪৬ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের বিরুদ্ধে 'বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর' অভিযোগ যে নারী সামাজিক মাধ্যমে তুলেছেন, অধ্যাপক রীয়াজ তাকে চেনেন না বলে দাবি করেছেন। সামাজিক মাধ্যমে প্রকাশ করা একটি ভিডিওতে ওই অভিযোগ তোলা হয়।

বুধবার (২৬ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

"অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, তিনি এ বক্তব্য প্রচারকারী নারীকে চেনেন না। তার সঙ্গে যোগাযোগ বা সম্পর্কের বিষয়ে যেসব দাবি করা হয়েছে, তা সর্বৈব মিথ্যা," বিবৃতিতে বলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে 'উদ্দেশ্যপ্রণোদিতভাবে' এ ধরনের 'অপপ্রচার' ছড়ানো হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

"সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে," এতে বলা হয়েছে। এ ধরনের বক্তব্য অবিলম্বে বন্ধ করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন অধ্যাপক রীয়াজ।

"অন্যথায় এসব মানহানিকর, আপত্তিকর ও চরিত্র হননের অপচেষ্টার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি," বিবৃতিতে সতর্ক করা হয়েছে। সূত্র : বিবিসি বাংলা

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :