​কড়াইল বস্তির আগুনের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন

আপলোড সময় : ২৬-১১-২০২৫ ০৭:৩০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৭:৩০:২৭ অপরাহ্ন
কড়াইল বস্তির অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এসব তথ্য জানান।

তিনি জানান, কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপা. ও মেইন.) মো. মামুনুর রশিদকে সভাপতি করে গঠিত কমিটির সদস্যরা হলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, সদস‍্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-২ এর উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা, সিনিয়র স্টেশন অফিসার তেজগাঁও মো. নাজিম উদ্দিন ও ঢাকা-২৩ এর ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সোহরাব হোসেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :