রাজধানীর নিউস্কাটন রোডে বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট লাইন সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক কেব্ল নেটওয়ার্ক কোম্পানির কর্মচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকাল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আনোয়ারের সহকর্মী মো. নাঈম জানান, তারা ‘রেডডাটা’ নামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে কাজ করেন। মঙ্গলবার আনোয়ার নিউস্কাটন রোড এলাকায় বিদ্যুতের খুঁটিতে মই বেয়ে লাইন সংযোগ দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে আনা হলেও তাকে বাঁচানো যায়নি।
আনোয়ারের ছেলে মো. শুভ বলেন, তাদের বাড়ি বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার দক্ষিণ গড়াপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতেন এবং দীর্ঘদিন ধরে ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতেন।
আরও পড়ুন: বুধবারের মধ্যে গেজেট প্রকাশ, গণভোটের ব্যালট হবে ভিন্ন রংয়ের: আইন উপদেষ্টা
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সহকর্মীরা বিকেলে আনোয়ারকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে