​ঢাবির বিজয় ৭১ হলের আগুন নিয়ন্ত্রণে

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ০৮:১৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ০৮:১৭:৫৭ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় ৭১ হলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে  ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, বিজয় একাত্তর হলে যমুনা ভবনের পেছনে এক্সটেনশনে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ‌সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এসব তথ্য জানিয়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :