তিমুর লেস্তেকে বড় ব্যবধানে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। টানা দুই জয়ে বাছাইপর্বের ‘এ’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে চংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজের জার্সিতে জোড়া গোল করেছেন দুজন— রিফাত কাজী ও অপু রহমান। একবার করে জালের দেখা পেয়েছেন নাজমুল হুদা ফয়সাল, মোহাম্মদ মানিক, মোহাম্মদ আরিফ ও বায়েজিত বোস্তামি। এদিন ম্যাচের ১৩ মিনিটে বাম দিক থেকে ফয়সালের থ্রু পাস ধরে অপু দারুণ শটে বাংলাদেশকে এগিয়ে নেন। ২৩ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্যবধান বাড়ান রিফাত।
৩৬ মিনিটে রিদুয়ানের দুর্দান্ত একটি পাস, বল পেয়ে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ফয়সাল। পরের মিনিটে মানিকের দূরপাল্লার জোরালো শটে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখেন ফয়সাল, মানিক, অপুরা। তাতে আবারও মেলে গোলের দেখা। ৪৯ মিনিটে রিদুয়ানের পাসে ওপু ম্যাচে তাঁর দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া দূরপাল্লার শট গোলরক্ষক বাঁচালেও ফিরতি বলে রিফাত তাঁর দ্বিতীয় গোলটি করেন। দুই মিনিট পর জটলার মধ্য থেকে আলিফের চমৎকার ফিনিশিংয়ে আসে ম্যাচের সপ্তম গোল। ৭৯ মিনিটে বায়জিত প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। যার সৌজন্যে বড় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন