​বিশ্লেষণে সমস্যা

বাইপাইলে নয়, ৩.৩ মাত্রার ভূমিকম্পটি নরসিংদীর পলাশে

আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৪:৫০:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৪:৫০:৫৮ অপরাহ্ন
সাভারের বাইপাইল নয়, শনিবার (২২ নভেম্বর) সকালের মৃদু ভূমিকম্পটি হয়েছিল নরসিংদীতে।

বেলা একটার দিকে আবহাওয়া অধিদপ্তর ৩ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকা।

পরে বিকেল চারটার দিকে জানায়, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ উপজেলা। বিশ্লেষণে সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

উৎপত্তিস্থল বাদে আর সব তথ্য একই রয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ দশমিক ৩।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এর পরদিনই  নরসিংদীর পলাশে কম্পন অনুভূত হলো।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

​এবার ভূমিকম্পে কাঁপলো গাজীপুর

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :