​দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪

আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৪:২৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৯:৩৭:০৮ অপরাহ্ন
দিনাজপুরের দশমাইলে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৪ জন। একইসঙ্গে আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। 

কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন একজন। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :