মুন্সিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে তারা সড়কে নেমে বিক্ষোভ শুরু করলে এক্সপ্রেসওয়েতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা জানান, প্রাথমিক তালিকায় যাদের মনোনয়ন দেওয়া হয়নি সেই তিন নেতার পক্ষে দলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতেই তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, জনপ্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হলে তৃণমূলে অসন্তোষ সৃষ্টি হবে।
হঠাৎ এ অবরোধে ঢাকা-মাওয়া মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।