ভূমিকম্পে ঢাবিতে আতঙ্ক

বহতল ভবন থেকে ঢাবির শিক্ষার্থীসহ ৪ জনের ঝাঁপ

আপলোড সময় : ২১-১১-২০২৫ ১২:২১:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ১২:২২:৩২ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্পের আতঙ্কে একাধিক শিক্ষার্থী হলের ওপর থেকে লাফ দিয়ে আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের চতুর্থ তলা থেকে এক শিক্ষার্থী লাফ দিলে তিনি গুরুতর আহত হন। একই সময় জিয়া হল, কবি জসিমউদ্দিন হল ও ফজলুল হক হলেও আরও তিনজন শিক্ষার্থীর লাফ দিয়ে আহত হওয়ার ঘটনা ঘটে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাঝারি মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। ঢাকা ছাড়াও আশপাশের জেলাগুলোতে বড় কম্পন টের পাওয়া যায়। ইতোমধ্যে ঢাকার বহু ভবন হেলে পাওয়ার খবর পাওয়া গেছে। তবে, হতাহতের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর সারাদেশেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকার বিভিন্ন এলাকার মানুষকে তাড়াহুড়ো করে বাসা-বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসতে দেখা যায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ভবনের ভেতরের ঝুলন্ত জিনিস নড়তে দেখা গেছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :