​কুমিল্লায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৬:৩৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৬:৩৮:৪০ অপরাহ্ন
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্তে তারা আপন চাচাতো ভাই -বোন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিম পাড়া হাফেজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- বাহরাইন প্রবাসী আহসানের আড়াই বছরের মেয়ে সাদিয়া ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান (২)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ওই দুই শিশু বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে পুকুরে নেমে তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকাতে শোকে ছায়া নেমে এসেছে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

চৌদ্দগ্রাম থানার এসআই সাইদুর রহমান বলেন, শ্রীরামপুর গ্রামটি চৌদ্দগ্রামের সীমান্তবর্তী হওয়ায় স্থানীয় লোকজন পুকুরে পড়া দুই শিশুকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :