সুনামগঞ্জের ছাতকে বাজারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও সূত্রে জানা যায়, সিদ্ধারচর গ্রামের পাশে ইসলামগঞ্জ নামে একটি বাজার স্থাপনের উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী। এই বাজারের ভূমি নিয়ে সিদ্ধারচর গ্রামের আব্দুল হকের সঙ্গে বাজার কমিটির মামলা চলছে। মঙ্গলবার বাজারের জমি মাপজোক করা হয়। সে সময় নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ইসলামগঞ্জ বাজারের কিছু জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। পরে তারা ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন