​বিচারকদের নিরাপত্তায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৪:৫৪:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৫:৪১:৪২ অপরাহ্ন
সুপ্রিম কোর্টসহ সারাদেশের বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে রেজিস্ট্রার জেনারেলকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

আদালত প্রাঙ্গণ ও বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশনা চেয়ে রোববার (১৬ নভেম্বর) হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উনূস আলী আকন্দ। ওই রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

চলতি সপ্তাহে শিকদার মো. মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা ছিল।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :