এবার নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ভোটার

আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৪:১৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৬:৩৬:০১ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা চূড়ান্তভাবে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ধরা হয়েছে। আর খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

ইসি সচিব বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তাদের নিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত হিসাবে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

তিনি বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ১ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :