​ফেনীতে ট্রাইব্যুনাল চেয়ারম্যানের বাড়িতে পুলিশ মোতায়েন

আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৩:০৫:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৩:০৫:৪৯ অপরাহ্ন
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের ফেনীর ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাড়ির আশপাশে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে।

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জেলার সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি, টহল ও অবস্থান নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পরপরই হাসানপুর এলাকায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি পায়। বিচারপতির গ্রামের বাড়ির সামনে ও প্রবেশপথে দায়িত্ব পালন করছেন ইউনিফর্মধারী পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসন জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :