ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার আটকে দিলো সেনাবাহিনী

আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০২:০০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০২:০৪:০৩ অপরাহ্ন
দুটি বুলডোজার ধানমণ্ডি-৩২-এ প্রবেশের চেষ্টা করলে রুখে দিয়েছে সেনাবাহিনী। তারা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই।

এ সময় ছাত্র-জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুটি নেওয়া হয় ধানমণ্ডি ৩২ নম্বরে। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। এরপর ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এর আগে ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল ও বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন একদল তরুণ। এ সময় ছাত্র-জনতা শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে তারা স্লোগান দিতে দিতে ৩২ নম্বরের সামনে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা করে। পরে ছাত্র-জনতার সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় ৩২ নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে।

ধানমন্ডি থানার অপারেশন অফিসার আব্দুল কাইয়ুম বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীরা ধানমন্ডির ৩২ নম্বরে দুইটি বুলডোজার নিয়ে এসেছে। রায় হওয়ার পর তারা বাড়ি ভেঙে ফেলবে বলে মাইকে ঘোষণা দিচ্ছে। 

তিনি বলেন, তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। মূল সড়কে আটকে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

ধানমন্ডি ৩২-এ নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :