আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে৷
প্রজ্ঞাপনে পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমকে গাইবান্ধা জেলার পুলিশ সুপার করা হয়েছে। পাশাপাশি দিনাজপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুর জেলায়, ডিএমপির পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে দিনাজপুর জেলায় এবং হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানকে পাবনার পুলিশ সুপার করা হয়েছে।
এছাড়াও ডিএমপির পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে