রাজধানীতে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ১১:৩২:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ১১:৩২:১২ পূর্বাহ্ন
রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।  আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। হেঁটে বাংলামোটরে অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন তিনি।

আবদুল বাসির বলেন, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলাম। ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই ককটেল বিস্ফোরিত হয়। তিনি বলেন আরও বলেন, ওয়াকফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়েছে হয়তো।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল ১৩ নভেম্বর। ওই দিন ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। সোমবার (১৭ নভেম্বর) এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :