ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে। তিনি মুহাম্মদ রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব ফারজানা খানম স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।
পত্রে বলা হয়েছে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লি.-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত মুহাম্মদ রফিকুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর পরিবর্তে ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-কে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে