শেষ হলো রেকর্ডিং

আসছে পারভেজ আবীরের ‘বিজয় নেবে ধানের শীষ’

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০২:৪৩:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০২:৪৩:৪৫ অপরাহ্ন
লাল সবুজের পতাকার সুজলা সুফলা শস্য-শ্যামলা বাংলাদেশের সাথে ধানের শীষের রয়েছে নিবিড় সম্পর্ক। ফসলের মাঠের সোনালী ধানের শীষ এদেশের মানুষের অস্তিত্বেরও অংশ। রূপসী বাংলার অবারিত প্রকৃতির সাথে ধানের শীষ, জাতীয়তাবাদ, বিজয় ও মুক্তিযুদ্ধ যেন একই সূত্রে গাঁথা। আর পারভেজ আবীর চৌধুরীর কথায় তা পূর্ণতা পেলো সুরে সুরে। "বিজয় নেবে ধানের শীষ " শিরোনামের গানে সেটিই মূর্ত হয়ে উঠেছে বাণী ও সুরে। পারভেজ আবীর চৌধুরীর কথায় ও আহমেদ হুমায়ুনের সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন মাটি রহমান। আর কোরাস অংশে কন্ঠ মিলিয়েছেন প্রায় ৩০জন শিল্পী।

টিম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র অভিনেতা মারুফ আকিব।

বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী গানটির ব্যাপক প্রচার করা হবে বলে জানিয়েছেন গানটির মূল পরিকল্পক ও গীতিকার পারভেজ আবীর চৌধুরী৷ সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওর 'কলরব'-এ এটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

রেকর্ডিং সেশনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি গানের পরিবেশনা, উপস্থাপনা ও সুরের আবহ নিয়ে শিল্পীদের পরামর্শ দেন।

পারভেজ আবীর চৌধুরী বলেন, পুরো গানজুড়ে আমি এদেশের ১৮ কোটি মানুষের আশীর্বাদ, তাদের আশা, প্রত্যাশা এবং গণতন্ত্র ফিরে পাওয়ার আকুতি তুলে ধরেছি। গানের কথার পরতে পরতে উঠে এসেছে শহীদ জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের দর্শন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী নেতৃত্ব এবং তারেক রহমানের একত্রিশ দফায় আলোচিত ন্যায়, পরিবর্তন ও গণতন্ত্রের প্রত্যয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :