তিন উপদেষ্টাকে অপসারণে সরকারকে নাম জমা দেবে জামায়াত: তাহের

আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৩:১৪:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৩:১৪:৩২ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন উপদেষ্টাকে অপসারণে সরকারকে নাম জমা দেবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, এই সরকার একটি দলকে ক্ষমতায় আনার প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দেয়ার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

তিনি বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। কারণ গণভোট ও জাতীয় নির্বাচন দুইটা আলাদা বিষয়। গণভোট যদি একই দিনে হয়, তাহলে সংস্কারের ইস্যুটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে। খুব কম লোকই এই ভোট দেয়ার বিষয়ে আগ্রহী হবে। সরকার একটি দলের দাবির প্রতি নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :