জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের ঘোষণা দেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গুলশানে দলটির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পূণর্ব্যাক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় তাকে ধন্যবাদ জানানো হয়”।
উল্লেখ্য, এর আগে প্রধান উপদেষ্টার ভাষণের পর এক প্রতিক্রিয়ায় নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা “মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন”।
একইসাথে সংবিধান সংস্কার পরিষদ নিয়েও প্রশ্ন তোলে দলটি। তাদের দাবি, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না। ফলে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি। একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও 'নোট অব ডিসেন্ট'-এর বিষয়গুলোর কী হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি বলে দাবি করে দলটি।
সূত্র : বিবিসি
বাংলা স্কুপ /ডেস্ক /এসকে