রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে এক ‘সন্দেহভাজন’ কিশোরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই কিশোরকে আটক করা হয়।
গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।
পুলিশের তথ্যমতে, আটক কিশোরের বয়স ১৪। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
ঘটনাস্থলে দেখা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট-কোট-টাই রয়েছে। তার হাতে একটি ব্যাগ আছে। আটকের পর তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে সে ছাত্রদল করে। আরেকবার বলছে ছাত্রশিবির করে।
পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান আরও বলেন, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে