ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। এতে সকাল থেকে ফরিদপুর থেকে বরিশাল মহাসড়কের যানচলাচল বন্ধ রয়েছে।
এছাড়াও সড়ক অবরোধ করা হয় ঢাকা-খুলনা মহাসড়কের সূয়াদী বাজার ও মাওয়া-ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের সুর্যনগর এলাকায়। এতে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ। দুর্ভোগের শিকার হচ্ছেন হাজারও যাত্রী।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থিত লোকজন। সকাল থেকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড, ঢাকা-খুলনা মহাসড়কের সূয়াদী বাজার ও মাওয়া-ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের সূর্যনগর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে তারা। আমরা বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছি। তারা যেন সড়ক ছেড়ে মানুষের দুর্ভোগ থেকে মুক্তি পায় এবং যানবাহন স্বাভাবিক হয়।
ভাঙ্গা থেকে ফরিদপুরগামী কয়েজন যাত্রীর মধ্যে প্রাইমারি স্কুলের শিক্ষক সায়মা বেগম জানান, ‘সকাল ৮ টার দিকে পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌছানোর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগ সমর্থকেরা।’
স্থানীয়রা জানায়, মহাসড়কে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকেরা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান নিতে দেখা যায়। তবে কোন সংঘর্ষের ঘটনা ঘটে নি। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান নিয়ে জড়ো হয়।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন