প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
ধারণা করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। এছাড়া গণভোটের বিষয়েও দিকনির্দেশনা আসতে পারে।
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেদিন রাত ৮টা ২০ মিনিটে তিনি ভাষণ দেন।
ওই ভাষণে তিনি জুলাই গণঅভ্যুত্থান দিবস, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত ট্র্যাজেডি, আগামী জাতীয় নির্বাচন, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ, দেশের সার্বিক অর্থনীতি ও সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা জাতির সামনে তুলে ধরেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে