রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ করতে ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট বাসের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে কীভাবে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এর আগে, বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে