পটুয়াখালিতে ২০ টি ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করার ভিডিও ফেসবুকে পোস্ট করার ঘটনায় অভিযুক্ত বায়েজিদ আমীনকে (২৭) ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া গ্রামে বুধবার (১২ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড কার্যকর করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক।
তিনি জানান, অভিযুক্ত বায়েজিদকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারানুসারে ১০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় বনবিভাগ কলাপাড়া রেঞ্জ কর্মকর্তা ও অ্যানিমেল লাভার্স পটুয়াখালীর সদস্যরা উপস্থিত থেকে এ অভিযানে সহযোগিতা করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে