বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান চাকরি থেকে পদত্যাগ করেছেন। বুধবার (১২ নভেম্বর) তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
মইনুল খান বর্তমানে ওমরাহর জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি জানান, দীর্ঘ চাকরিজীবনে পেশাগত দক্ষতার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ায় তার চাকরির অফার রয়েছে। যা নিয়ে ইতিবাচক চিন্তা করছেন তিনি।
গত ২০ অক্টোবর জারি করা বাণিজ্য মন্ত্রণালয়ের সরকারি আদেশ (জিও) অনুযায়ী ২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ২০ দিনের ছুটি রয়েছে মইনুল খানের। এরই মধ্যে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পদত্যাগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তার চাকরির মেয়াদ এখনো ১০ মাস বাকি রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন