​সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও সাড়ে ৪ মাস

আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৯:২০:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৯:২০:২৫ অপরাহ্ন
সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তা- এ ছাড়া কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে চার মাস বাড়িয়েছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার (১১ নভেম্বর) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১২ নভেম্বর থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এসব কর্মকর্তা সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

ছাত্র–জনতার আন্দোলনের পর সরকারের পরিবর্তনের প্রেক্ষাপটে গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রথমবার দুই মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়। পরবর্তীতে ধাপে ধাপে মেয়াদ বাড়ানো হয়েছে। সবশেষ আরও সাড়ে চার মাস বৃদ্ধি করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীন অপরাধ বিবেচনায় নিতে পারবেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :