রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে ঘটেছে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের পাশে শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে জানা যায়নি। মিরপুর–১০ নম্বর গোল চত্বরের ফুটওভার ব্রিজের (পদচারী সেতু) ওপর থেকে কেউ বিস্ফোরণ ঘটাতে পারে বলে ধারণা করছেন তাঁরা। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ককটেল বিস্ফোরণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ছাড়া সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খিলগাও ফ্লাইওভারের উপরে আরেকটি ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে